পঞ্চগড়ে বিএনপি’র মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে বিএনপির মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির কার্যাললের সামনে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রবিবার সকালে জেলার বিভিন্ন উপজেলা ইউনিয়নের নেতাকর্মীরা কার্যালয়ে জড়ো হয়। পরে ঘণ্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে জেলখানায় আটক থাকা নেতাকর্মীদের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।

এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চুর সভপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সদস্য সচিব ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক নাজমুল ইসলাম কাজল, আদম সুফি উপজেলা জেলা বিএনপির নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights