লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হেলাল, সম্পাদক পাবেল

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে পুনরায় হোসাইন আহমেদ হেলাল সভাপতি ও সাইদুল ইসলাম পাবেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার লক্ষ্মীপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে হোসাইন আহাম্মদ হেলাল ৪৬ ভোট পেয়ে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের সাঈদুল ইসলাম পাবেল ৫৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হয়েছেন। এ নিয়ে হেলাল সভাপতি পদে ৬ষ্ঠ বার এবং সাধারণ সম্পাদক পদে পাবেল তৃতীয় বারের মতো নির্বাচিত হন।

এছাড়া এ নির্বাচনে সহ সভাপতি পদে মো. জহিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে মো. মীর ফরহাদ হোসেন সুমন, কোষাধক্ষ পদে মো. ফিরোজ আলম, দপ্তর সম্পাদক পদে সাকের মো. রাসেল, সাহিত্য সম্পাদক পদে আফরোজা আক্তার রাঙ্গা, ক্রীড়া সম্পাদক পদে মোঃ আরিফ হোসেন, প্রচার সম্পাদক পদে নাজিম উদ্দিন রানা, নির্বাহী সদস্য পদে মোঃ রবিউল ইসলাম ও রাকিব হোসেন রণি নির্বাচিত হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এড. আবুল বাশার ও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবি ও জেলা আইনজীবী সমিতির সদস্য রাসেল মাহমুদ মান্না ও এড. মাহমুদুল হক সুজন দায়িত্ব পালন করেন। নির্বাচনে ৯২জন সদস্যের মধ্যে ৯১জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights