প্রতিপক্ষ বাংলাদেশ; নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে দুই পরিবর্তন

অনলাইন ডেস্ক

কেন উইলিয়ামসনকে অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছিল নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। তবে সিরিজ শুরুর আগেই ১৩ সদস্যের এই দলে একাধিক পরিবর্তন আনলো কিউইরা। টি-টোয়েন্টি দল থেকে নাম সরিয়ে নিয়েছেন উইলিয়ামসন ও কাইল জেমিসন। মূলত দু’জনেরই খানিকটা চোট রয়েছে।

উইলিয়ামসন দীর্ঘদিন থেকেই হাঁটুর সমস্যায় ভুগছেন। বিশ্বকাপের আগে তার হাঁটুতে সার্জারিও করা হয়েছে। অন্যদিকে জেমিসনের হ্যামস্টিংয়ের চোট আছে।

তাই মেডিকেল বিভাগের পরামর্শে এই সিরিজে তাদের বিশ্রাম দিয়েছে এনজেডসি। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে কথা মাথায় রেখেই এই দুই ক্রিকেটারকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড-

রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার (অধিনায়ক), বেন সিয়ার্স, টিম শেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights