ভাঙ্গায় যুবকের লাশ উদ্ধার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় রেল লাইনের পাশ থেকে সজীব ঢালী (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার বিকাল তিনটার দিকে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল নামক স্থান থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক ফরিদপুর সদর উপজেলার তুষারকান্দি গ্রামের হাফিজ উদ্দিন ঢালির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তারাইল এলাকার এক যুবক জরুরী সেবা ৯৯৯ এ কল করে লাশ দেখার বিষয় তথ্য দেয়। ওই সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে রেললাইনে পাশ থেকে যুবককে লাশ উদ্ধার করে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল জানান, জরুরী সেবা থেকে সংবাদ পেয়ে আমি পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তারাইল রেল লাইনের পাশে সজীব নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ দেখতে পাই। তার ব্যবহৃত ১টি মোবাইল ও পকেট থেকে আইডি কার্ড পেয়ে তার নাম ঠিকানা পাই। স্বজনদের সংবাদ দেয়া হয়েছে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে ধারণা করা হচ্ছে, কেউ হয়তো মেরে এখানে ফেলে যেতে পারে অথবা রাস্তার পাশে বসেছিল, ভোর রাতের কোন ট্রেন ধাক্কা দিয়ে ফেলে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights