যমুনা ফিউচার পার্কের সামনে সিএনজি অটোরিকশায় আগুন

অনলাইন ডেস্ক
রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে একটি সিএনজি অটোরিকশা আগুনে পুড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

আজ শনিবার বিকাল ৪টা ৫২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, আজ বিকালে ৪টা ৫২ মিনিটে যমুনা ফিউচার পার্কের সামনে একটি সিএনজি অটোরিকশায় আগুনের সংবাদ পাই আমরা। পরে আমাদের দুইটি ইউনিট আগুন নির্বাপণ করে।
প্রাথমিকভাবে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে অটোরিকশাটিতে আগুন লাগে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights