পঞ্চগড়ে যুবদলের মশাল মিছিল

পঞ্চগড় প্রতিনিধি:

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে পঞ্চগড়ে মশাল মিছিল করেছে যুবদল। শহরের হিলি বোর্ড এলাকায় এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুর নেতৃত্বে এই মশাল মিছিলে জেলা-উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলের নেতৃত্বে ব্যারিস্টার বাজারে মোবাইলের ফ্লাশ লাইট জ্বালিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এদিকে সন্ধ্যায় সাবেক ছাত্রনেতাদের নেতৃত্বে ব্যারিস্টার বাজারে ছাত্রদল মশাল মিছিল বের করে। বগুলার রহমান সরকারি কলেজের ছাত্রদলের সাবেক আহবায় হাবিবুর রহমান হাবিব এ মশাল মিছিলে নেতৃত্ব দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights