অসহযোগ আন্দোলন জনমত তৈরীতে অমিতের লিফলেট বিতরন

মীর ফারুক হোসেন যশোর শার্শা প্রতিনিধি:-
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনকারী বিরোধী দল বিএনপি ও সমমনা দলের ডাকা অসহযোগ আন্দোলন ও ভোট বর্জন জনমত তৈরীতে সাধারন মানুষের মাঝে লিফলেট বিতরন করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ‍্য ইসলাম অমিত।দীর্ঘদিন পর আবারো রাজপথে ফিরতে শুরু করছে যশোর বিএনপির নেতাকর্মিরা।
২৩ ই ডিসেম্বর শনিবার সন্ধ‍্যার দড়াটানা সদর হাসপাতাল সামনে সড়কে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে ভোট বর্জন বিরোধী লিফলেট বিতরন করে।

অনিন্দ‍্য ইসলাম অমিত বলেল সরকার সারাদেশকে কারাগারে পরিনত করে একটি পাতানো ডামি নির্বাচনে করে আবারও ক্ষমতাই যেতে যায়।কিন্তু দেশের জনগণ এবার তাদের স্বপ্নভঙ্গ করবে।এবার দেশের জনগণকে অসহযোগ আন্দোলনের মাধ‍্যমে সরকার সুষ্ঠু নির্বাচনের দাবী আদায় করবে।সরকারে আর কোন পাতানো খেলায় পড়বেনা দেশের মানুষ।

এসময় তার সাথে ছিলেন বিএনপির অঙ্গসংগঠনেরর বিপুল সংখ্যক নেতাকর্মি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights