চকরিয়ায় কল্যাণ পার্টির নির্বাচনি অফিস উদ্বোধন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
দ্বাদশ সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম এর হাত ঘড়ি মার্কার নির্বাচনি অফিস উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকাল ৪টার দিকে পৌর শহরের ছিদ্দিক মার্কেটের তিন তলায় এ অফিস উদ্বোধন করা হয়।

চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. শাহ আলমের সৌজন্যে হাতঘড়ি মার্কার প্রার্থী কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম উপস্থিত থেকে এ অফিস উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলূল করিম সাঈদী, আওয়ামীলীগ নেতা খলিল উল্লাহ চৌধুরী, ছাত্রলীগ নেতা আকিদ, শ্রমিক নেতা সাইফুল ইসলাম প্রমুখ। পরে হাত ঘড়ির সমর্থনে লিফলেট বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights