ইইউ প্রতিনিধি দলের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করল বিএনপি

অনলাইন ডেস্ক
ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

আজ বুধবার বিকালে এ বৈঠক হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান জানান, ইইউর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বিএনপির পক্ষে থেকে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খানসহ ৬ জন।
এর আগে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে আজ দুপুর ১২টায় সিলেটের একটি স্থানীয় হোটেলে বৈঠক করেন সিলেট বিভাগীয় বিএনপির প্রতিনিধি দল। সেখানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য খন্দকার আব্দুল মোক্তাদির, আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights