নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে ছাত্রদলের লিফলেট বিতরণ

অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল ও ফজলুল হক মুসলিম হল প্রাঙ্গণে ও বঙ্গবাজার সরকারি কর্মচারী হাসপাতাল এবং চানখাঁরপুল এলাকায় সংগঠনটির নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও নির্বাচন বর্জনের আহ্বানে গণসংযোগ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম শাহিন, কবি জসীমউদদিন হল ছাত্রদলের সহপ্রচার সম্পাদক মেহেদী হাসান, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি ইব্রাহিম কার্দি, সহসভাপতি পিয়াল হাসান, সহসভাপতি শাহাদাত হোসেন মানিক, তেজগাঁও কলেজ ছাত্রদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম হোসেন, সহসাধারণ সম্পাদক শাকিল মাহমুদ, মাহিন হাসান, মহিবুল্লাহ মণ্ডল সিহাব, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহনাট্যবিষয়ক সম্পাদক মুনতাসীর মামুন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights