নিজ কর্মীর চ্যালেঞ্জের মুখে সাবেক রেলমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে নৌকার প্রতিদ্বন্দ্বী ফুলকপি। এ আসনে নিজের সাবেক কর্মী স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের চ্যালেঞ্জের মুখে পড়েছেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব। এই আসনে মোট সাতজন প্রার্থী থাকলেও মুজিবুল হক মুজিব এমপি ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন রাজনীতি সচেতন মানুষ। দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে মাঝেমাঝেই উত্তেজনার সৃষ্টি হচ্ছে। মিজানুর রহমান অভিযোগ করেছেন, মুজিবুল হক এমপি তার সমর্থকদের ওপর হামলা করাচ্ছেন, ভয়ভীতি দেখাচ্ছেন। তবে মুজিবুল হক এমপি এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights