সিরাজগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে সিরাজগঞ্জে লিফলেট বিতরণ করেছে বিএনপি, ছাত্রদল ও যুবদল।

শুক্রবার সকালে শহরের কালিবাড়ী বাজারে রিক্সাওয়ালা, যাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, খ.ম রকিবুল হাসান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন ও সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফজামান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights