প্রচারণায় ব্যস্ত দিনাজপুরের প্রার্থীরা

দিনাজপুর প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের বিভিন্ন আসনে বিভিন্ন মার্কার সমর্থনে প্রচারণা চলছে। দিনাজপুরের ছয়টি আসনের সড়কসহ বিভিন্ন অলি-গলিতে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে। প্রার্থীদের প্রচারণাও বেড়েছে। নির্বাচনের যতই দিন ঘনিয়ে আসছে প্রচরাণাও ততই বেড়েছে।

দিনাজপুর সদর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের পক্ষে দিনাজপুর সদরে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন তার দুই মেয়ে ইশরাক মার্জিয়া ও রাইশা মুনতাহিনা। আজ শুক্রবার শহরের মুন্সিপাড়াসহ বিভিন্ন মহল্লায় গণসংযোগ করেছেন তারা। এসময় তার সাথে ছিলেন মুন্সিপাড়া দুঃস্থ নারী উন্নয়ন সংস্থার সভাপতি শামীমা রহমান ইভা, জেলা যুব মহিলালীগের সভাপতি ছবি সিনহা, জেলা মহিলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক রুনা লায়লা, জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক তাজমুন নাহার ছন্দা, যুব মহিলালীগ নেত্রী সিলভিয়া পারলীন।

এদিকে, বৃহস্পতিবার দিবাগত রাতে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউপির বিভিন্ন জায়গায় নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ শেষে কবিরাজ হাটে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল)আসনের বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা মার্কা) মনোনীত প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights