ঢাবিতে তিন দিনব্যাপী জয়নুল উৎসব শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বাংলাদেশের আধুনিক শিল্পকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৯তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে তিন দিনব্যাপী জয়নুল উৎসব শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান এই উৎসবের উদ্বোধন করেন।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইমেরিটাস অধ্যাপক শিল্পী হাশেম খান, ইমেরিটাস অধ্যাপক শিল্পী রফিকুন নবী, শিল্পাচার্য-পুত্র প্রকৌশলী ময়নুল আবেদিন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী নূরুল ইসলাম এবং বিকাশ-এর সিএমও মীর নওবত আলী বক্তব্য রাখেন।

চারুশিক্ষা ও শিল্পচর্চায় বিশেষ অবদানের জন্য অনুষ্ঠানে অধ্যাপক ড. আব্দুস সাত্তার এবং শিল্পী কাজী গিয়াস উদ্দিনকে ‘জয়নুল সম্মাননা-২০২৩’ প্রদান করা হয়। এছাড়া, বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীতে নির্বাচিত শ্রেষ্ঠ শিল্পকর্মের জন্য চারুকলা অনুষদের শিক্ষার্থী সুপ্রিয় কুমার ঘোষকে ‘জয়নুল স্বর্ণপদক’ প্রদান করা হয়।
উৎসব উদ্বোধনের আগে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল শিল্পাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights