হবিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রাসেল, সম্পাদক পাবেল

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ প্রেস ক্লাবের-২০২৪ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে হবিগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে কমিটি ঘোষণা করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।

এর আগে, বেলা ১১টা থেকে শুরু হয় হবিগঞ্জ প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা। সভায় হবিগঞ্জ প্রেস ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।

কমিটিতে চ্যানেল টুয়েন্টিফোর ও দৈনিক সমকালের হবিগঞ্জ প্রতিনিধি রাসেল চৌধুরীকে সভাপতি ও দৈনিক ঢাকা টাইমস’র স্টাফ রিপোর্টার আবু হাসিব খান চৌধুরী পাবেলকে সাধারণ সম্পাদক করা হয়।
এ ছাড়াও কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি মঈনুল হাসান চৌধুরী টিপু, সহ-সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ চৌধুরী, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম কহিনুর, দপ্তর ও প্রকাশনা সম্পাদক কাউছার আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এমএ আজিজ সেলিম।

সদস্য পদে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সৈয়দ এখলাছুর রহমান খোকন, সাইদুজ্জামান জাহির, আলমগীর খান, শাকিল চৌধুরী, শ্রীকান্ত গোপ, এমদাদুল ইসলাম সোহেল, মোহাম্মদ নাহিজ ও প্রদীপ দাস সাগর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights