হঠাৎ সিংহাসন ত্যাগের ঘোষণা দিলেন ডেনমার্কের রানি

অনলাইন ডেস্ক

সিংহাসন ত্যাগের ঘোষণা দিলেন ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেট। আজ ইংরেজি নববর্ষ উপলক্ষে দেওয়া টিভি ভাষণে তিনি অকস্মাৎ পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

১৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সিংহাসন ত্যাগ করবেন তিনি। এদিন তার সিংহাসনে আরোহণের ৫২ বছর পূর্ণ হবে।

এরপর দায়িত্ব নেবেন তার বড় ছেলে প্রিন্স ফ্রেডেরিক। পিঠে অস্ত্রোপচারসহ নানা অসুস্থতাজনিত কারণে রানি সিংহাসন ত্যাগ করেছেন বলে জানান। তার মতে এখনই পরবর্তী প্রজন্মের কাছে ক্ষমতা হস্তান্তরের উপযুক্ত সময়।
ডেনমার্কের ইতিহাসে সবচেয়ে বেশিদিন রানির দায়িত্বে ছিলেন দ্বিতীয় মার্গারেট। ১৯৭২ সালে তার বাবা কিং ফ্রেডেরিক নবম মারা যাওয়ার পর তিনি রানির মুকুট পরেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights