ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ২০

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুটি বাসের সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।

শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে বাখরেকান্দি পুনর্বাসন কেন্দ্রের মাদবরের কান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বিকালে ঢাকাগামী পালকি পরিবহনের একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হওয়ায় পাঁচ্চর সংলগ্ন বাখরেরকান্দি এলাকায় মহাসড়কে থামানো ছিল। এসময় পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি বাস সজোরে পালকি বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন।

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুনতাসির রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights