ফ্যাসিস্ট হাসিনা ও তার মন্ত্রিপরিষদের সদস্যদের বিচার করতে হবে: মামুনুল হক
নোয়াখালী প্রতিনিধিঃ
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, ছাত্র-জনতাসহ প্রতিটি গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করতে হবে। একই সাথে ফ্যাসিস্ট খুনি হাসিনা ও তার মন্ত্রিপরিষদের সদস্যদের বিচার নিশ্চিত করতে হবে। তিনি ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি জানান।
আজ শনিবার দুপুর ১২টায় নোয়াখালী চৌমুহনী রেলওয়ে ময়দানে খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ। খেলাফত মজলিসের নোয়াখালীর জেলা উত্তরের সভাপতি হাফেজ মাওলানা সালাউদ্দিন এর সভাপতিত্বে পরিচালনা করেন শায়েখ ইউসুফ আল মাদানী।
এ সময় মামুনুল হক বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ ছাত্র-জনতা যেন মামলায় সঠিক বিচার পায় সেজন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানান। তিনি বর্তমান সরকারের প্রতি ইঙ্গিত করে বলেন, ক্ষমতা দীর্ঘায়িত করা যাবে না। দীর্ঘায়িত করলে এ জাতির কাছে জবাব দিতে হবে। জাতির এই ক্রান্তিলগ্নে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। সৈরাচারী হাসিনা সরকার অসংখ্য মানুষকে খুন ও হত্যা করেছ এবং ২০২১ সালে নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে ঢাকায় শাপলা চত্বরে হেফাজতের অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে এবং ২৫ জন আলেমকে হত্যা করেছে। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, আপনারা সতর্ক থাকবেন বিজয় ও স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন, তেমনি ধরে রাখাও কঠিন। হাসিনা এখনো ষড়যন্ত্র করছে আপনাদের সতর্ক থাকতে হবে। পরাজিত শক্তি বসে নেই।
মামুনুল হক আরও বলেন, শেখ হাসিনা ৫০ বছর রাজনীতি করেছে, দেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। সে বলেছে আওয়ামী লীগ এত বড় দল বঙ্গবন্ধুকে হত্যার পর ধানমন্ডিতে তার লাশ পড়ে একজন মানুষও দেখতে যায়নি। এজন্য তিনি আওয়ামী লীগের প্রতিও প্রতিশোধের অপেক্ষায় ছিলেন। তিনি হাজার হাজার লাখ লাখ নেতাকর্মীদেরকে ছেড়ে নিজের পরিবারের কাছে পালিয়ে গেছেন। তিনি ভারত সরকারকে অনুরোধ করেন, শেখ হাসিনা একজন খুনি আসামি। তাকে বাংলাদেশে হস্তান্তর করার আহবান জানান।
আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের সভাপতি মাওলানা বোরহান উদ্দিন হাক্কী, যুব মজলিসের জেলা সভাপতি মাওলানা খালেদ মাহমুদ। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নোয়াখালী সভাপতি আব্দুর রহমান জিহাদী।
