সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে সুবর্ণচরে সংবাদ সম্মেলন

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী শ্রেষ্ঠ বিদ্যাপিঠ শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি ঘোষনা উপলক্ষে সাংবাদিক সম্মেলন করেছে সুবর্ণ জয়ন্তী কার্যনির্বাহী কমিটি।

২৫ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যা ৭ টায় বিদ্যালয় অফিস কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক কাজী নজরুল ইসলাম ও সদস্য সচিব ডাক্তার আব্দুর রহিম। সংবাদ সম্মেলনে সুবর্ণ জয়ন্তীর রেজিস্ট্রেশন শুভ উদ্ধোধন করেন এবং সুবর্ণজয়ন্তী’র উপদেষ্ঠা কমিটি, কার্যনির্বাহী কমিটি, তথ্য প্রকাশনা কমিটি, ম্যাগাজিন কমিটি, সুভিনর কমিটিসহ ২২ টি কমিটি ঘোষনা করেন এবং সুবর্ণ জয়ন্তী উদযাপন সম্পন্ন করতে সকলের সহযোগিতা চান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক বাবু শিমুল চন্দ্র দাস, সাংবাদিক লিটন চন্দ্র দাস, কামাল চৌধুরী, মোঃ ইমাম উদ্দিন সুমন, মোজাহিদুল ইসলাম সোহেল, ছানা উল্যাহ, আহসান হাবিবসহ সুবর্ণ জয়ন্তী উদযাপন বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights