চট্টগ্রামে ২৫ রাউন্ড কার্তুজসহ দুইজন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নগরীর বায়েজিদ থানা এলাকা থেকে ২৫ রাউন্ড তাজা কার্তুজসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, রৌফাবাদ এলাকার ইউসুফ আহম্মেদ (৩৫) ও নুরুল ইসলাম রানা (৪১)। রবিবার বায়েজিদ থানার স্টারশিপ গলির মুখ থেকে তাদের গ্রেফতার করা হয়।
বায়েজিদ থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, থার্টি ফার্স্ট নাইটে চেকপোস্টে তল্লাশি করার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেয়া হয়। থামানোর সাথে সাথে সিটে থাকা দুইজনকে পালোনোর সময় গ্রেফতার করা হয়। পরে তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে ২৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
