স্বতন্ত্র প্রার্থীর ফেসবুক হ্যাক করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া-৬ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠুর ফেসবুক হ্যাক করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘটনায় ঈগল মার্কার ওই প্রার্থী শনিবার দুপুরে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরে তিনি বগুড়া প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠু বলেন, বেলা ১২টার দিকে আমার ফেসবুক হ্যাক করে ছবি ও নাম দিয়ে নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহারের গুজন রটানো হয়। আমার বিজয় নিশ্চিত জেনে একটি মহল এই মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এজন্য সদর থানা জিডিও করা হয়েছে। আশাকরি প্রশাসন দ্রুত অপ্রপচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। তাছাড়া ওই মহল আবারও আমার বিরুদ্ধে গুজব রটাতে পারে। যাতে করে নির্বাচন প্রবাহিত হবে। আমি নির্বাচনে মাঠে আছি এবং থাকবো।

সংবাদ সম্মেলনে এই স্বতন্ত্র প্রার্থীর ১০ থেকে ১৫ জন সমর্থক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights