সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে আগুন, গাড়ি ভাঙচুর

অনলাইন ডেস্ক

নির্বাচনের আগের রাতে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে টায়ার জ্বালিয়ে রাস্তায় আগুন দিয়ে গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত ৮ টার দিকে ইউনিয়নের পাগলা বাজার সংলগ্ন জামি’আ ইসলামিয়া পাগলা মাদরাসার সামনে এ ঘটনা ঘটে। তবে কারা এই ঘটনা ঘটিয়েছেন তা জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিগঞ্জ থানা পুলিশ।

গাড়ি চালক মোবারক হোসেন জানান, তিনি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন ১৮-২৫৫৫) চালিয়ে দিরাই থেকে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঘটনাস্থলে আসার পর রাস্তার দক্ষিণ দিক থেকে ১৫-২০ জনের একটি দল প্রথমে গাড়ির কাচে ঢিল ছোড়ে। পরে কয়েকজন লাটিসোটা দিয়ে গাড়ি ভাঙচুর করে।
তিনি বলেন, আমি ভয় পেয়ে যায়। পরে তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে পালিয়ে যায়। এদিকে এ সময় দুর্বৃত্তরা কয়েকটি সিএনজি ভাঙচুর করে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মোক্তাদির হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে কাউকে পাইনি। পুলিশ কাজ শুরু করেছে। তদন্ত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights