সাতক্ষীরা-২ আসনে লাঙলের প্রার্থীর জয়লাভ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা-২ (সদর) আসনে মহাজোটের মনোনীত প্রার্থী জাতীয় পার্টির মোঃ আশরাফুজ্জামান আশু ৮৮ হাজার ৩৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মীর মোস্তাক আহম্মেদ রবি পেয়েছেন ২৭ হাজার ৪৮৭ ভোট।

এ আসনে ৪ লক্ষ ৬০৮ জন ভোটের মধ্যে ১ লক্ষ ৩০ হাজার ৬৪৬ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। যা শতকারা হারে ৩২ শতাংশ। এ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বেসরকারিভাবে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights