দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দুর্গাসাগর দীঘি থেকে খাঁচায় থাকা একটি হরিণ চুরির ঘটনায় কেয়ারটেকার ও প্রহরীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন দুর্গাসাগর দীঘির কেয়ারটেকার মো. জামাল হোসেন মৃধা ও প্রহরী-কাম-মালি অলিউর রহমান অলি হাওলাদার।

মামলার তদন্তকারী কর্মকর্তা এয়ারপোর্ট থানার এসআই মো. সরোয়ার জানান, ২০২৫ সালের ৩ আগস্ট রাতে পর্যটকদের জন্য খাঁচায় রাখা সবচেয়ে বড় হরিণটি চুরি হয়। এ ঘটনায় দুর্গাসাগর দীঘির প্রধান তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর হোসেন খান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তে কেয়ারটেকার ও প্রহরীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর তাদের গ্রেফতার করা হয়। পরে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত এক দিনের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

মামলার বাদী ও দুর্গাসাগর দীঘির প্রধান তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর হোসেন খান জানান, জেলা প্রশাসকের নির্দেশে তিনি মামলাটি দায়ের করেন। চুরির আগে খাঁচায় ১৩টি হরিণ ছিল। একটি চুরি হওয়ার পর বর্তমানে সেখানে ১২টি হরিণ রয়েছে। নিজস্ব প্রতিবেদক, বরিশাল
অনলাইন ভার্সন
দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দুর্গাসাগর দীঘি থেকে খাঁচায় থাকা একটি হরিণ চুরির ঘটনায় কেয়ারটেকার ও প্রহরীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন দুর্গাসাগর দীঘির কেয়ারটেকার মো. জামাল হোসেন মৃধা ও প্রহরী-কাম-মালি অলিউর রহমান অলি হাওলাদার।

মামলার তদন্তকারী কর্মকর্তা এয়ারপোর্ট থানার এসআই মো. সরোয়ার জানান, ২০২৫ সালের ৩ আগস্ট রাতে পর্যটকদের জন্য খাঁচায় রাখা সবচেয়ে বড় হরিণটি চুরি হয়। এ ঘটনায় দুর্গাসাগর দীঘির প্রধান তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর হোসেন খান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তে কেয়ারটেকার ও প্রহরীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর তাদের গ্রেফতার করা হয়। পরে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত এক দিনের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

মামলার বাদী ও দুর্গাসাগর দীঘির প্রধান তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর হোসেন খান জানান, জেলা প্রশাসকের নির্দেশে তিনি মামলাটি দায়ের করেন। চুরির আগে খাঁচায় ১৩টি হরিণ ছিল। একটি চুরি হওয়ার পর বর্তমানে সেখানে ১২টি হরিণ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights