এ নির্বাচন বিশ্বে বাংলাদেশকে কলঙ্কিত করেছে : জাগপা

নিজস্ব প্রতিবেদক

১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান বলেছেন, পাতানো নির্বাচনে ভুয়া ‌‘এমপি’ হয়ে শপথ নিয়ে জাতিকে লজ্জা দিবেন না। অবিলম্বে পদত্যাগ করুন।

তিনি বলেন, গ্রামের ইউপি সদস্য নির্বাচনেও ৬০ শতাংশ ভোট পড়ে! আর আপনারা দেশের জনগণের প্রতিনিধিত্ব করবেন অথচ ৪ শতাংশ ভোটের এমপি হয়ে পার্লামেন্টে গিয়ে জনগণের টাকা খরচ করবেন, এটা হতে পারে না।

রাশেদ প্রধান বলেন, এই নির্বাচন বিশ্বের কাছে বাংলাদেশকে কলঙ্কিত করেছে। বাংলাদেশের ওপর বিদেশি রাষ্ট্র গুলো আস্থা সংকটে পড়েছে। এই নির্বাচনের কারণে অর্থনৈতিক ভাবে বাংলাদেশ পঙ্গু হয়ে যাবে। তাই এবার আওয়ামী লীগ সরকারকে পুনরায় শপথ নেওয়ার আগেই বিদায় করতে হবে। দেশবাসী প্রস্তুত থাকুন।
সোমবার সকাল ১১টায় জাগপা আয়োজিত জাতীয় প্রেসক্লাব, পল্টন এলাকায় প্রহসনের নির্বাচন বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে কালো পতাকা মৌন মিছিল শেষে এক বক্তব্যে এসব কথা বলেন রাশেদ প্রধান।

এ সময় আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, ঢাকা মহানগর জাগপার সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights