পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বে জাহাঙ্গীর কবির নানক
অনলাইন প্রতিবেদক
পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং ঢাকা-১৩ আসনের বর্তমান সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক।
বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ গ্রহণের পর মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ কে কোন মন্ত্রণালয় পেয়েছে তা উল্লেখ করে একটি প্রজ্ঞাপন জারি করেন।
জাহাঙ্গীর কবির নানকের জন্ম ১৪ জানুয়ারি ১৯৫৪ সালে পৈতৃক বাড়ি বরিশাল জেলার সদর উপজেলার খিরদ মুখার্জী লেন এলাকায়। তিনি আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
জাহাঙ্গীর কবির নানক ২০০৯, ২০১৪ ও সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
পেশায় আইনজীবী জাহাঙ্গীর কবির নানক ২০০৯ সালে শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
