জাজিরার নাওডোবায় একজনকে কুপিয়ে হত্যা

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানার নাওডোবা ইউনিয়নের মেছের আলী মুন্সির কান্দি গ্রামে দাউদ খান (৫০) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে শুক্রবার দিবাগত রাতে নিহত দাউদ খানের বাড়িতেই এই হত্যাকান্ডটি ঘটিয়েছে দুর্বৃত্তরা।

তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় স্থানীয়রা একই গ্রামের পার্শ্ববর্তী মৃত নুরুল ইসলাম মাদবরের ছেলে মোজাম্মেল মাদবরকে (৪৫) আটক করে থানায় সোর্পদ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।

পদ্মাসেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামতসহ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। পাশাপাশি স্থানীয়দের হাত থেকে মোজাম্মেল মাদবরকে উদ্ধার করে আমাদের হেফাজতে নিয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত শেষে অবশ্যই অপরাধীদের আইনের হাতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights