মুন্সীগঞ্জে আনসারদের মৌলিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে থানা ও উপজেলা পর্যায়ের আনসার মৌলিক প্রশিক্ষণ কোর্স সফলভাবে সমাপ্ত হয়েছে। শনিবার রতনপুর আনসার ভিডিপি প্রশিক্ষণ ক্যাম্পে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট হাতে তুলে দেওয়া হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির জেলা কম্যান্ডান্ট বিউটি আক্তার।

সৈয়দা নুরমহল আশরাফী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তৃণমূল পর্যায়ে সংগঠিত ও সুশৃঙ্খলভাবে কাজ করতে দেশপ্রেম, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করতে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটসহ জরুরি পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানে এ প্রশিক্ষণ বিশেষ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights