চট্টগ্রামে পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি মো. ফারুককে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার কর্ণফুলী উপজেলার শিকলবাহা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্রেফতার ফারুক আনোয়ারা উপজেলার বৈরাগ এলাকার মোহাম্মদ আলীর সন্তান।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার জানান, বাড়ীর সীমানা প্রাচীর নির্মাণ কাজকে কেন্দ্র করে আবুল বশরের সাথে বাকবিতন্ডা হয় ফারুকের। একপর্যায়ে আবুল বশরের স্ত্রী ও তার ভাইয়ের স্ত্রীকে রামদা, কিরিচ দিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এ ঘটনায় আনোয়ারা থানায় ৫ জনের নামে একটি মামলা দায়ের করা হয়। এরপর থেকে আসামি ফারুক পলাতক রয়েছে। গোপন সংবাদে খবর পেয়ে র‌্যাব কর্ণফুলির শিকলবাহা থেকে তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর তাকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights