নসরুল হামিদের হাতে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়েরও দায়িত্ব

অনলাইন ডেস্ক
নতুন মন্ত্রিসভায় নসরুল হামিদকে বিদ্যুৎ বিভাগের পর এবার জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়েরও প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ সোমবার তার দায়িত্ব পুনর্বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ১১ জানুয়ারি শপথ নেয় নতুন মন্ত্রিসভা। ওই দিনই শপথের পর প্রধানমন্ত্রীসহ ৩৭ সদস্যের মন্ত্রিসভার ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীর মন্ত্রণালয় বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের দুটি বিভাগ রয়েছে- বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।

ওইদিন বিদ্যুৎ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় নসরুল হামিদকে। যদিও তিনি আগের মন্ত্রিসভায় পুরো মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এখন পুরো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় জ্বালানি বিভাগও তার অধীনে এলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights