২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৩

অনলাইন ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন বছরের প্রথম ১৫ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে নতুন আক্রান্তদের মধ্যে ঢাকাতে ১৩ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৫৭ জন।

সব মিলিয়ে এ বছরের প্রথম ১৫ দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৭০৩ জন। তাদের মধ্যে ঢাকায় ২৬৪ জন এবং বাকি ৪৩৯ জন ঢাকার বাইরে ভর্তি হয়।

সোমবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ২১৫ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ৯৮ জন ঢাকায় এবং ১১৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights