চট্টগ্রামে পুলিশি অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে মো. জনি নামে আদালতের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয় বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ওবায়দুল হক।

তিনি বলেন, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালি থানার এক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি জনিকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছিলেন। আদালতের ওই আদেশে এক বছরের কারাদণ্ডের পাশাপাশি এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights