চাঁদপুরে লঞ্চের কেবিন থেকে লাশ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর লঞ্চঘাটে এমভি বোগদাদিয়া-৭ যাত্রীবাহী লঞ্চের কেবিন থেকে জয়নাল নামে দর্জি দোকানের কর্মচারির মরদেহ নৌ পুলিশ উদ্ধার করেছে। শুক্রবার দুপুরে লঞ্চটি চাঁদপুর ঘাটে আসার পর মৃত্যুর বিষয়টি জানতে পেরে নৌ-থানা পুলিশ কেবিন থেকে মরদেহটি উদ্ধার করে।

লঞ্চের মাস্টার কলিমুল্লাহ জানান, আজ সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে লঞ্চটি ১২টায় চাঁদপুর ঘাটে আসে। ঘাটে আসার পর সকল যাত্রী লঞ্চ থেকে নেমে পড়ে। কিন্তু নিচতলার ১০৩ নম্বর কেবিনের যাত্রী বের হয়নি। পরে দরজায় অনেকবার নক করা হলেও সাড়া শব্দ না পেয়ে জানালা খুলে দেখা যায় তিনি নিচে পড়ে আছেন। বিষয়টি নৌ থানা পুলিশকে অবহিত করলে ঘটনাস্থল থেকে পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করে সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লঞ্চের টালী খাতায় তিনি জয়নাল নাম অন্তর্ভুক্ত করেছেন।

চাঁদপুর নৌ থানার এসআই জহির জানান, খবর পেরে লঞ্চে এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সে ঢাকায় একটি দর্জির দোকানে কাজ করে বলে দোকান মালিকের সাথে আমাদের কথা হয়েছে। তিনি জানিয়েছেন তার বাড়ি শরিয়তপুর জেলায়। কেবিনে তিনি একা থাকায় পরিচয় পাওয়া যায়নি। তবে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো: মুনসুর আহমেদ জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই রোগী মৃত্যুবরণ করেছে। যেহেতু মৃত অবস্থায় আনা হয়েছে, তাই কোন কারণ বলা যাচ্ছে না। ওই ব্যক্তির মরদেহ বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights