রূপগঞ্জে অটোরিকশা চাপায় স্কুলছাত্রের মৃত্যু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটোরিকশা চাপায় হুমায়িন নামে (৫) বছর বয়সী এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকায় ঘটে এ ঘটনা।

নিহত হুমায়িন নেত্রকোনা জেলার মোমেন মিয়ার ছেলে। মোমেন মিয়া ভায়েলা বটতলা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। সে ভায়েলা এলাকার কিডস ইন্টারন্যাশনাল স্কুলের প্লে এর ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নিহত হুমায়িনের মা হালিমা বেগম কিডস স্কুলে শিক্ষকতা করেন। সকালে তিনি ছেলেকে নিয়ে স্কুলে পরীক্ষা দিতে আসেন। পরীক্ষা শেষে হুমায়িন তার মায়ের কাছে গেলে তাকে লাইব্রেরিতে বসতে বলেন। পরে সে লাইব্রেরিতে না বসে রাস্তায় উঠে দৌড় দিলে একটি অটোরিকশা তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights