ঘন কুয়াশা : ফের সিলেটে নামলো ঢাকার ফ্লাইট

ঘন কুয়াশার কারণে আবারও ঢাকার বদলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইট।

সিঙ্গাপুর থেকে আসা ফ্লাইটটি (বিএস-৩০৮) ঢাকাস্থ শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ফ্লাইটি ঢাকায় অবতরণ করতে না পেরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইউএস বাংলা এয়ারলাইন্সের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী ব্যবস্থাপক বেলায়েত হোসেন লিমন জানান, ওই ফ্লাইটে যাত্রী ছিলেন প্রায় ১৫০ জন। সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কমলে যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করে ফ্লাইটটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights