ডেমরায় পুলিশের সাথে শিক্ষার্থীদের সচেতনতামূলক মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক
ডেমরায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে ঐতিহ্যবাহী সামসুল হক খাঁন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ওয়ারী বিভাগের উদ্যোগে ও ডেমরা থানার তত্ত্বাবধানে সামসুল হক খাঁন স্কুল অ্যান্ড কলেজ প্রঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইকবাল হোসাইন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সামসুল হক খাঁন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান সামসুদ্দিন ভূইয়া সেন্টু।
মতবিনিময় সভায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাইবার নিরাপত্তা আইন বিষয়ে সচেতনতা, ইভটিজিং ও মাদক প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডেমরা জোন ও ক্রাইম) মো. মাসুদুর রহমান মনির, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-ডেমরা জোন) ইসরাত জাহান, সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন) মধুসূদন দাস, ডেমরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম, সামসুল হক খাঁন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights