লালমনিরহাটে আগুনে ৯ দোকান পুড়ে ছাই

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধার বড়খাতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আরো কয়েকটি দোকান আংশিক পুড়ে যায়। বুধবার ভোর রাত ৪টার দিকে হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ভোররাতে বড়খাতা বাজারে একটি প্লাস্টিকের দোকানে থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিস এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে নয়টি দোকান নগদ টাকা ও মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণ ক্ষয়ক্ষতি হয়েছে।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মনির হোসেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ অগ্নিকাণ্ডে প্রায় ৯টি দোকানের মালামাল পুড়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights