কালীগঞ্জে গৃহবধু ধর্ষণ মামলার প্রধান হোতা আটক

ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের কালীগঞ্জে এক গৃহবধুকে ধর্ষণ মামলার প্রধান হোতা মেহেদী হাসান রাব্বি (১৯) নামে এক যুবককে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। শনিবার রাতে কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বেথুলী মল্লিকপুর বাজার থেকে তাকে আটক করে। সে ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার দুপুরে তাকে ঝিনাইদহ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গত শনিবার সকালে উপজেলার মল্লিকপুর গ্রামের এক সংখ্যালঘু সম্প্রদায়ের গৃহবধু থানাতে এসে ধর্ষণের অভিযোগ এনে দুই যুবকের নামে একটি অভিযোগ দেয়। অভিযোগ পেয়ে আসামী আটকে ওইদিন রাতেই থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইনের নেতৃত্বে পুলিশ অভিযানে নামেন। এ সময় মল্লিকপুর বাজার থেকে ওই মামলার প্রধান হোতা মেহেদীকে আটক করে। উল্লেখ্য, ধর্ষিতার স্বামী একজন ইজিবাইক চালক। গত মঙ্গলবার তার স্ত্রী ধর্ষণের স্বীকার হয় বলে জানা গেছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু আজিফ ধর্ষণ মামলার এক আসামী আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এ মামলায় অপর পলাতক আসামিকেও আটকে চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights