সাংবিধানিক ধারাবাহিকতার কারণেই দেশের মানুষ শান্তিতে আছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সাংবিধানিক ধারাবাহিকতা থাকার কারণেই দেশের মানুষ শান্তিতে আছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত।

শনিবার সন্ধ্যায় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত মতবিনিময় সভায় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল ভোট বর্জনকারীদের জবাব দেওয়ার নির্বাচন। তারা মানুষকে আটকে রাখতে চেয়েছে। কিন্তু যত বাধা দিয়েছে, ততো বেশি মানুষ উৎসাহ নিয়ে ভোট দিয়েছে।
মোহাম্মদ এ আরাফাত বলেন, যারা মানুষ পুড়িয়ে মারে, নির্বাচনে বাধা দেয়, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বের কারণেই সব ষড়যন্ত্র মোকাবিলা সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights