শাহ আমানতে ৪ স্বর্ণের বারসহ চিকিৎসক আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি স্বর্ণের বারসহ একজন চিকিৎসককে আটক করা হয়েছে। সোমবার সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা স্বর্ণের বারসহ তাকে আটক করেন।

২৭ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ডা. এম জেড এ শরীফ স্বাস্থ্য দপ্তরের অধীনে বিমানবন্দরে দায়িত্বরত ছিলেন। ধারণা করা হচ্ছে, এয়ার এরাবিয়ার ফ্লাইটে শারজাহ থেকে আসা যাত্রী ওই চিকিৎসককে স্বর্ণের বারগুলো দিয়েছেন।

বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার মহিউদ্দিন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা স্বর্ণের বার স্বর্ণকার দিয়ে পরীক্ষা করানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights