চট্টগ্রামে মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী সরোয়ার আলমকে (৪৪) গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার উপজেলার উত্তর ঘাটচেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সরোয়ার মৃত বশির আহাম্মদ প্রকাশ কমান্ডার বশির এর ছেলে। তিনি রাঙ্গুনিয়ার উত্তর ঘাটচেক গ্রামের বাসিন্দা।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, সরোয়ারের দেওয়া তথ্য অনুযায়ী পাশের সেমিপাকা ঘরের চালের টিন ও বেড়ার মাঝে ফাঁকা জায়গায় বিশেষ কায়দায় রাখা দেশীয় তৈরি ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি একজন শীর্ষ সন্ত্রাসী, ডাকাত ও মাদক ব্যবসায়ী। রাঙ্গুনিয়ার পাহাড়ি অঞ্চলে তার অস্ত্র এবং মাদকের বিশাল সিন্ডিকেট রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্রের মুখে মারধর, চাঁদাবাজি এবং ছিনতাই সংক্রান্ত বিভিন্ন অভিযোগও রয়েছে। সরোয়ার আলমের নামে রাঙ্গুনিয়া এবং চান্দগাঁও থানায় অবৈধ অস্ত্র, মাদক, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি এবং হত্যা চেষ্টাসহ মোট ৮ মামলা রয়েছে। তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights