বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ায় তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী শহর শাখা। মঙ্গলবার সকাল ৮টার দিকে শহরের ঢাকা-রংপুর দ্বিতীয় বাইপাস মহাসড়কে ঘুনিয়াতলায় এলাকায় এই মিছিল করা হয়। পরে সেখানে সমাবেশ করা হয়।
সমাবেশে তিনদফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো-গ্যাস সংকট দূরীকরণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দ্বাদশ সংসদ নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচন।
বিক্ষোভ মিছিলে জামায়াত ও ছাত্রশিবিরের অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
