ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বালুবাহী ট্রাক্টর চাপায় আব্দুর রাহিম নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।

আজ শনিবার দুপুরে নাসিরনগর-লাখাই সড়কের সরাইল গরু বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাহিম উপজেলা সদরের বড্ডাপাড়ার মৃত আব্দুল আহাদের ছেলে। তিনি স্থানীয় রাহমাতুল্লাহ আল আমিন মাদ্রাসার শিক্ষক ছিলেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, বালুবাহী একটি ট্রাক্টর চাপায় নিহত হয়েছেন মাদ্রাসা শিক্ষক আব্দুর রাহিম। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনার পর ট্রাক্টর রেখে চালক পালিয়ে গেছেন। ট্রাক্টরটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হসপিটালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights