নীলফামারীতে ১৩২৫ বোতল ফেন্সিডিলসহ আটক ২
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় অভিযান চালিয়ে ১৩২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাব-১৩।
শুক্রবার দিবাগত রাতে খালিশা চাপানি ইউনিয়নের তিস্তা ব্যারেজ এলাকা থেকে এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় হুমাউন কবির ও সৈয়দ আলী নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
শনিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-১৩ অধিনায়ক আরাফাত ইসলাম। তিনি জানান, গ্রেফতার ব্যক্তিদের নামে মামলা করে ডিমলা থানায় তাদের হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া ফেন্সিডিলের মূল্য প্রায় ১৩ লাখ টাকা।
