নন্দীগ্রামে ন্যাশনাল স্কুলে অভিভাবক সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ার নন্দীগ্রামে ন্যাশনাল স্কুল এন্ড কলেজে নবীন-বরণ, অভিভাবক সমাবেশ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ন্যাশনাল স্কুল এন্ড কলেজ চত্বরে কুড়িপাকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানীর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা।
বক্তব্য রাখেন ন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মহসিন আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মুকুল মিঞা, থানার ওসি আলমগীর হোসাইন আজম, ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, আওয়ামী লীগ নেতা ফিরোজ কামাল ফারুক, গোলাম মোস্তফা, নন্দীগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব গোলাম মোস্তফা মতিন, প্রভাষক আব্দুস ছাত্তার, রাব্বি হোসাইন, ব্যবসায়ী রফিকুল ইসলাম প্রমুখ। পরে ন্যাশনাল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
