চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জনকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শাহ মাহমুদপুর ইউনিয়নের মহামায়া বাজারে পথচারী ও যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অধিকাংশ ব্যবসায়ী ফুটপাতের উপর তাদের দোকানের পণ্য সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন। অবৈধ দখলের সাথে জড়িত ১৪ জন ব্যবসায়ীকে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৮৯ ধারা মোতাবেক ৩১ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় বাজারে শৃঙ্খলা ফেরানোর জন্য সকল ব্যবসায়ী, ইজারাদার ও স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস পাওয়া গেছে। শৃঙ্খলা ফিরে না আসলে উক্ত স্থানে পুনরায় আরও বৃহৎ পরিসরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়।
চাঁদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্যাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় ইউপি সচিব মো: রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights