মারা গেছেন রাশিয়ার কারাবন্দী বিরোধী নেতা নাভালনি: বিবিসি
অনলাইন ডেস্ক
রাশিয়ার অন্যতম বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি মারা গেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কারাবন্দী নাভালনির মৃত্যুর খবর দিয়েছে রুশ গণমাধ্যম। দেশটির কারা সূত্রের বরাতে এই খবর দেওয়া হয়েছে।
