সাতক্ষীরায় ৩ ক্লিনিকে জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে অবৈধ তিন ক্লিনিকে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। লাইসেন্স না থাকায় নলতা কদমতলার ইউনিক ক্লিনিক, নলতা চৌমুহুনীর আহছানউল্যাহ ক্লিনিক ও মৌতলা ডিজিটাল ডায়াগোনস্টিক সেন্টারকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কালীগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) মো. আজহার আলী ওই তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন।

কালীগঞ্জ উপজেলা স্যানিটারী ইনসপেক্টর মোঃ আব্দুস সোবহান জানান, ক্লিনিক গুলোতে মেডিকেল প্রাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ আইনে লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, লজিস্টিক সাপোর্ট না থাকা, মানহীন সেবা এবং ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় তাদেরকে জরিমানা করেন। দুপুরে কালিগঞ্জ পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল কবির ও সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক নাজমুল হোসেনের নেতৃত্বে নলতা কদমতলার ইউনিক ক্লিনিক, নলতা চৌমুহুনীর আহছানউল্লাহ ক্লিনিক ও মৌতলা ডিজিটাল ডায়াগোনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন। নিবন্ধনসহ কোন বৈধ কাগজপত্র না থাকায় ইউনিক ক্লিনিককে ৫০ হাজার টাকা, মৌতলার ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারকে ১০ হাজার টাক, ত্রুটিপূর্ণ অপারেশন থিয়েটারের জন্য আহছানউল্লাহ ক্লিনিক মালিক আব্দুল বারিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
ক্লিনিকগুলোর লাইসেন্স না হওয়া পর্যন্ত ক্লিনিকে নতুন করে রোগী ভতির কার্যক্রম বন্ধ ঘোষণা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কালীগঞ্জ সহকারি কমিশনার মো. আজাহার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights