কুড়িগ্রামে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৮

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৮ জন আসামিকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। তম্মধ্যে জিআর ওয়ারেন্টমূলে ১০ জন, সিআর ওয়ারেন্টমূলে ১০ জন, নিয়মিত মামলায় ৪ জন, ১৫১ ধারায় ৩ জন, সিআর সাজা ওয়ারেন্টমূলে ১ জনসহ মোট ২৮ জন।

পুলিশ জানায়, জেলার ৯ উপজেলার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে এ অভিযান পরিচালনা করে ২৮ জন আসামিকে গ্রেফতার করে। পরে তাদের মঙ্গলবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights