লক্ষ্মীপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

লক্ষ্মীপুর প্রতিনিধি
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ করলেন লক্ষ্মীপুরবাসী। জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে জেলা প্রশাসক সুরাইয়া জাহান, এরপর পুলিশ সুপার তারেক বিন রশীদের নেতৃত্বে পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, লক্ষ্মীপুর প্রেস ক্লাবসহ একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ সদর আসনের এমপি গোলাম ফারুক পিঙ্কু, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল প্রমুখ।

এদিকে জেলার বিভিন্ন সংগঠনের আয়োজনে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভ্রাম্যমাণ চলচ্চিত্র ও প্রামাণ্য চিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে জেলাব্যাপী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights